
Sylhet MoulaviBazar Sadar.
ডেলিভারি চার্জ: 110
Service৭ দিনে রিটার্ন (বিশেষ শর্ত সাপেক্ষে ৭ দিনে রিটার্ন)
পাঠক ও লেখকের মাঝে একটি নিবিড় সর্ম্পক রয়েছে, সেই সর্ম্পকের অটুট বন্ধনে আবদ্ধ হতে স্বপ্নচারিতায় ম্যা হয়ে প্রচন্ড আগ্রহে চেষ্টা করেছি অতি সামান্য কথামালা সাজিয়ে সাহিত্যে রস আনয়ন করতে। চরম বাস্তবতায়, সামাজিক ও পারিাবরিকভাবে মিল করানোর জন্য "মেঘের কেন এত লজ্জা " কাব্যগ্রন্থের ২য় প্রয়াস। সকল শ্রেণির মানুষের জন্য ভালো লাগবে বলে আমি আশা করি। কিন্তু জানি না পাঠক। হৃদয়ে কতটুকু স্থান পাবে। তারপরও বলবো সৌন্দর্য সৃষ্টিও মানবের হিতসাধন আকাঙ্খাই সাহিত্য সৃষ্টির যর্থাথ উদ্দেশ্য অর্জনের চেষ্টায় ত্রুটি করিনি। নিশ্চয় পাঠক হৃদয়ে সাড়া মিলবে আমার এই লেখা কবিতার বই খানি।
দীপক কুমার সিকদার ১৯৬৭ সালের ১৬ মার্চ মাগুরা সদর থানার জগদল ইউনিয়নের জাগলা গ্রামের (সিকদার পাড়া) এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জনগ্রহণ করেন। তাঁর পিতা স্বর্গীয় ধীরেন্দ্র নাথ সিকদার, মাতা ছিলেন রেনুকা বালা সিকদার। ছয় ভাই বোনের মধ্যো তিনি তৃতীয়। শিক্ষা জীবন শুরু করেন জাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তারপর জাগলা হেলাল উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, মাগুরা সরকারি হোঃ শোঃ সোহরাওয়ার্দী কলেজ থেকে এইচএসসি, রাজবাড়ি সরকারি কলেজ থেকে স্নাতক এবং সরকারি যশোর এম এম কলেজ থেকে মার্টাস ডিগ্রি করেন (রাষ্ট্রবিজ্ঞান)। তিনি ১৯৯০ সাল থেকে ২০১১ সাল পর্যন্তদ্ধ নোবেল বিজয়ী প্রতিষ্ঠানসহ আর্ন্তজাতিক সংস্থার সমাজ সেবা ও উন্নয়নমূলক কাজে জড়িত ছিলেন। এ ছাড়াও তিনি দিশ্য মাগুরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হিসাবে কাজ করছেন। পাশাপাশি আর্ন্তজাতিক পর্যায়ের পোষাক শিল্প-প্রতিষ্ঠান টীম গ্রুপের কর্পোরেট অফিসে উত্তরায় কর্মরত আছেন। তিনি কবিতা প্রতিযোগিতা লেখায় বিভিন্ন পত্রিকার সাথে জড়িত আছেন। (বাংলাদেশ ও ভারতের) শ্রেষ্ঠ পত্রিকার বিচারক মন্ডলীদের কাছ থেকে তার লেখা কবিতা, ছড়া, গল্প প্রভৃতি থেকে অনেক সমাদৃত হয়েছে। তাঁর লেখ্য প্রকাশিত হয় ভারতের সুনামধন্য বিনোদন পত্রিকা, পশ্চিমের জানালা সাহিত্য পত্রিকা, প্রতুষ্যা সহিত্য পত্রিকা, আলোর সন্ধান পত্রিকা লিখুনী সাহিত্য পত্রিকা, মৃন্ময়ী সাহিত্য পত্রিকা, ছাড়াও আরো অনেক পত্রিকায় তার লেখা কবিতা, ছড়া গল্প, অনুকবিতা, ছন্দ মজুরি, সনেট কবিতা প্রকাশ পেয়েছে।