logo

জেব্রাক্রসিং

লেখক: ছটকু আহমেদ

স্টক : স্টক আছে
৳350.00

৳260.00

1
পছন্দের তালিকায় রাখুন

অর্ডারের বিবরণ

Delivery CHANGE

Sylhet MoulaviBazar Sadar.

ডেলিভারি চার্জ: 110

Service

৭ দিনে রিটার্ন (বিশেষ শর্ত সাপেক্ষে ৭ দিনে রিটার্ন)

বইয়ের বিবরণ

ছটকু আহমেদ এর প্রথম সিনেমাটিক গল্প গ্রন্থ জেব্রা ক্রসিং। রাস্তার এপার থেকে ওপারে যেতে যেমন নিরাপদ পারাপার আছে জেব্রা ক্রসিং, তেমনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব মানুষের নিরাপদ পারাপারের জন্যে দরকার জেব্রা ক্রসিং। সাতটি ছোট-বড় গল্প নিয়ে এই গল্প গ্রন্থ। এইসব গল্পে বর্ণনার কোনো ঘনঘটা নেই, ভাষার কোনো জটিলতা নেই, তথ্যকথার মর্মার্থ বোধগম্য হওয়ার কোনো যন্ত্রণা নেই, নিজেকে পণ্ডিত প্রমাণ করার কোন বাগাড়ম্বরও নেই। আছে শুধুই গল্পটা বলে চলা। গল্পগুলো পড়তে পড়তে কল্পনায় ভেসে আসবে সিনেমা। যেসব সিনেমার কোনো দৈর্ঘ্যের সীমা নেই...


ছটকু আহমেদ

ছটকু আহমেদের বাড়ি বিক্রমপুরের পানহাটা গ্রামে। পিতা মরহুম সরফুদ্দিন আহমেদ, মাতা মরহুমা জোহরা সরফুদ্দিন। শিক্ষাজীবন শুরু চট্টগ্রাম মিউনিসিপ্যাল হাইস্কুল থেকে পরবর্তীতে তিনি নারায়ণগঞ্জ হাইস্কুল, জয় গোবিন্দ হাইস্কুল ও ঢাকা পলিটেকনিকে অধ্যয়ন করেন। ছটকু আহমেদ ১৯৭২ সালে স্বর্গীয় ঋত্বিক কুমার ঘটক পরিচালিত “তিতাস একটি নদীর নাম" ছবিতে সহকারী পরিচালক হিসাবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। মুক্তিপ্রাপ্ত তিন শতাধিক ছবির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ রচনা করেছেন ছটকু আহমেদ। যার মধ্যে- জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ছবি ও বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবিও রয়েছে। তাঁর পরিচালিত উল্লেখযোগ্য ছবি হচ্ছে- নাত বৌ, গৃহবিবাদ, অত্যাচার, চেতনা, সত্যের মৃত্যু নেই, মিথ্যার মৃত্যু, বুক ভরা ভালোবাসা, বুকের ভিতর আগুন, প্রতিবাদী মাস্টার, আহারে জীবন প্রভৃতি। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) পুরস্কার, চলচ্চিত্র দর্শক ফোরাম পুরস্কার, শহীদ মতিউর রহমান পুরস্কার, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি পুরস্কার, কালচারাল রিপোটার্স মিলিনিয়াম অ্যাওয়ার্ড, সালমান শাহ স্মৃতি পরিষদ সম্মাননা পুরস্কার, নাট্যসভা পুরস্কার, সবুজ বাংলা আজীবন সম্মাননা, সোনারঙ তরুছায়া আজীবন সম্মাননা, বাবিসাস আজীবন সম্মাননা, বাচসাস গুণীজন সম্মাননা, শিক্ষাগুরু সম্মাননা, মানিকগঞ্জ সমিতির হীরালাল সেন, আইডিইবির গোল্ড মেডেল, চ্যানেল আই প্রদত্ত ফজলুল হক স্মৃতি পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। 'জেব্রাক্রসিং' চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদের প্রথম বই।

আলোচনা এবং রেটিংস

0.00


সর্বমোট 0 রেটিংস
মোট ৫ ষ্টার
মোট ৪ ষ্টার
মোট ৩ ষ্টার
মোট ২ ষ্টার
মোট ১ ষ্টার
সেলার রেঙ্কিং

মতামত দিন

Machrangaa 2023 © All right reserved. Powerd By WEB DESIGN BD TECHNOLOGIES