logo

যতনে রেখেছি যাতনা

লেখক: সুস্মিতা মিলি

স্টক : স্টক আছে
৳350.00

৳260.00

1
পছন্দের তালিকায় রাখুন

অর্ডারের বিবরণ

Delivery CHANGE

Sylhet MoulaviBazar Sadar.

ডেলিভারি চার্জ: 110

Service

৭ দিনে রিটার্ন (বিশেষ শর্ত সাপেক্ষে ৭ দিনে রিটার্ন)

বইয়ের বিবরণ

---ঘুম ভেঙে চোখ বড় বড় করে তাকিয়ে আছে সে। বিছানার সাথে শক্ত করে হাত পা বাঁধা তার। মুখে স্কচটেপ দেয়া। বিছানার পাশে চারজনকে দেখে মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে গেলো। কি হবে এখন? ফিসফিস করে ওরা কি ষড়যন্ত্র করছে? তাকে কি মেরে ফেলবে? কিন্তু একজন আবার ক্যামেরা অন করেছে। কি রেকর্ড করবে ওরা! হায় আল্লাহ! ময়না মিয়ার মতো এমন মানুষ সমাজের আনাচেকানাচে অনেক আছে। সমাজের কীট ওরা। শতশত কূকর্ম করেও তাদের যেন কোন বিকার নাই। বুক ফুলিয়ে সমাজে চলাফেরা করে ওরা। অপর দিকে টুনটুনির মতো সাহসী মেয়ে সমাজে কমই আছে। সে ঠিক করলো তার সাথে হওয়া অপরাধের বিচার করবে। কিন্তু কিভাবে করবে বিচার? সমস্যার সমাধানে এগিয়ে এলো মাজেদা সহ আরও দুজন ভুক্তভোগী । অভিনব এক শাস্তির ব্যবস্থা করলো ওরা। দেখা যাক কি শাস্তি পায় ধর্ষক ময়না মিয়া। ---টমি আর সিলভীর মজা করে মাংস খাওয়া দেখতে খুব ভালো লাগে সুলেখা ও তার ভাই শিহাবের। প্রতিদিন সকাল হলেই ভাইবোন অপেক্ষা করে কখন ওদের খাবার দিবে। মাংসের সুঘ্রাণে ওদের মন উতলা হয়ে যায়। লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে ওরা। কিন্তু দারিদ্রসীমার নীচে বাস করা বাচ্চা দুটোর ভাগ্যে বছরে একদুবারের বেশি মাংস জুটে না। তাইতো সুলেখা স্বপ্ন দেখে বড় হয়ে সে কুকুর হয়ে যাবে। তাহলে মনের সুখে প্রতিদিনই মাংস খেতে পারবে ওরা। কুকুর হলে প্রচণ্ড শীতে ঘুমানোর জন্যও পাবে টমী আর সিলভীর মতো নরম তুলতুলে কম্বল। কিন্তু,,, সুলেখার এই অদ্ভুত স্বপ্নের কথা শুনে তার মায়ের কি প্রতিক্রিয়া হয়েছিলো? ওর স্বপ্ন পূরণে কি কেউ এগিয়ে এসেছিলো?


সুস্মিতা মিলি

পুরো নাম সুস্মিতা নাজনীন মিলি। জন্ম ২৬শে মার্চ ব্রাহ্মণবাড়িয়া শহরে। পৈত্রিক নিবাস ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পানিশ্বরের শাখাইতি মোল্লাবাড়ি। পিতা মরহুম নজরুল ইসলাম ছিলেন সরকারী কর্মকর্তা। মাতা রেজিয়া খাতুন। পাঁচভাই তিন বোনের মধ্যে তিনি পঞ্চম। এসএসসি সাবেরা সোবহান সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এবং এইচএসসি ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ থেকে করেছেন। তিনি ইসলামের ইতিহাসে মাস্টার্স করেছেন। সুস্মিতা মিলি ব্যাক্তিজীবনে বিবাহিত। সরকারী কর্মকর্তা স্বামী, দুই মেয়ে এবং এক ছেলে নিয়ে তার সংসার। অসংখ্য সংকলনে লেখা প্রকাশিত হলেও লেখিকার একক বই সমুহ হলো * টুকরোটুকরো জীবন কথা * পড়ন্ত বেলায় * অশ্রনদীর খেয়ামাঝি ( উপন্যাস) যতনে রেখেছি যাতনা" তার চতুর্থ গ্রন্থ।

আলোচনা এবং রেটিংস

0.00


সর্বমোট 0 রেটিংস
মোট ৫ ষ্টার
মোট ৪ ষ্টার
মোট ৩ ষ্টার
মোট ২ ষ্টার
মোট ১ ষ্টার
সেলার রেঙ্কিং

মতামত দিন

Machrangaa 2023 © All right reserved. Powerd By WEB DESIGN BD TECHNOLOGIES