
লেখক: সরকার জাহিদুল ইসলাম
Sylhet MoulaviBazar Sadar.
ডেলিভারি চার্জ: 110
Service৭ দিনে রিটার্ন (বিশেষ শর্ত সাপেক্ষে ৭ দিনে রিটার্ন)
"ছড়ার ছন্দে স্বরবর্ণ " বইটি বইমেলা ২০২৫ উপলক্ষে মাছরাঙা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে। বইটি মূলত স্বরবর্ণ পরিচিতির বই। দুই থেকে পাঁচ বছরের শিশুদের জন্য বইটি দারুণ উপযোগী। বইটিতে এগারোটি স্বরবর্ণ নিয়ে পৃথক এগারোটি সহজ ছন্দে ছড়া রয়েছে, লেখার পাশাপাশি ছড়াগুলিকে ঘিরে ছবি এঁকেছেন লেখক নিজেই। বইটি সম্পূর্ণ রঙিন। গতানুগতিক ধারার বাহিরে চিন্তা করে লেখক শিশুর শৈল্পিক মনের কথা মাথায় রেখে সাজিয়েছেন বইটি। বইটি শিশুদের অনেক ভালো লাগবে।
সরকার জাহিদুল ইসলাম ১৯৯২ সালের ৯ মার্চ ভাঙ্গুড়া, পাবনায় জন্মগ্রহণ করেন। পৈত্রিক নিবাস সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার হেমন্তবাড়ি গ্রামে। উল্লাপাড়া থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শেষ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। প্রাচ্যকলা বিভাগ থেকে বি.এফ.এ সম্মান শেষ করে বর্তমানে তিনি বেক্সিমকো ফার্মাতে ডিজাইন এ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার হিসাবে কর্মরত। ছাত্রজীবন থেকে গান কবিতা ও ছড়া লেখালেখি করেন। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত গান লিখে থাকেন। বিভিন্ন পত্রিকাতেও তার লেখা নিয়মিত প্রকাশিত হয়ে আসছে।